ত্রাণ নিয়ে উত্তরাঞ্চলের পথে ছাত্রলীগ

৩৫

নিজস্ব 71প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত ১০ জেলায় ত্রাণ বিতরণ করবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে একটি দল সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা দিয়েছে।

 

সংগঠন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবে ছাত্রলীগ। পর্যায়ক্রমে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ ১০ জেলায় দুর্গতদের মাঝে ত্রাণ দেবে সংগঠনটি।

 

সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমি সংগঠনের জেলা, উপজেলাসহ প্রত্যেক ইউনিটের নেতা-কর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলাম। মানবতার কল্যাণে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে আমরা উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ করব। মানবতার কল্যাণে ছাত্রলীগ অতীতে যেমনভাবে কাজ করেছিল ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’