‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই’ : কাদের সিদ্দিকী

১৯

রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সপরিবারে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। কিন্তু বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি, লালন করি।’

এ সময় আবারও আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কাদের বলেন, ঘণ্টা দেড়েক প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ-আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই তাকে ডেকেছিলেন। অনেক কথা হয়েছে, গল্প হয়েছে।

সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘দুজন রাজনীতির মানুষ যখন এক হয়, তখন তো রাজনৈতিক আলাপ হবেই।’

আইকে