ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

২০

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে জাপানের কর্মকর্তারা।

রোববার সকালে উত্তর কোরিয়ার তংশ্যাং-রি এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটো নিক্ষেপ করা হয়।

৫০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটো নিক্ষেপ করে পিয়ংইয়ং। তবে এর চেয়ে বেশি কোনো তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী।

জাপানের উপপ্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটো জাপান উপকূলে অবস্থিত একটি বিশেষ অর্থনৈতিক জোনের কাছে এসে বিধ্বস্ত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানাননি তিনি।

আইকে