গুলশানে হামলা : গুলশানে এসি-ওসি নিহত, জিম্মি অনেকেই

৪০
OC-Salahuddin14673987841467403386

বনানী থানার ওসি সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়ে গুলশানের গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম, বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন।

 

এ ছাড়া গুলশান জোনের এডিসি আহাদ, কয়েকজন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রধারীদের কাছে প্রায় ২০ বিদেশি জিম্মি ছিলেন।

 

পুলিশ, র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন পুরো এলাকাটি ঘিরে রেখেছে। অস্ত্রধারীদের সঙ্গে সমঝোতা করে জিম্মিদের শান্তিপূর্ণভাবে বের করা যায় কি না, সে চেষ্টা চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।