সরকারের উদ্দেশ্য বিএনপিকে ধ্বংস করা’

৩৬

Khaleda

বিএনপি নেতা-কর্মীদের গুম-খুনে র‌্যাব ও পুলিশ সদস্যরা জড়িত অভিযোগ করে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গুম-খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের স্বজনের সঙ্গে বুধবার রাজধানীর একটি হোটেলে ইফতারে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপির নিখোঁজ নেতা-কর্মীদের জন্য উদ্বেগ প্রকাশ করেন খালেদা জিয়া। ক্রসফায়ারের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ঘটনারই বিচার হবে। পুলিশের বিশেষ অভিযানের সমালোচনাও করেন বিএনপি প্রধান।

তিনি বলেন, অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ হাজার ব্যক্তির মধ্যে ৪ হাজারই বিএনপির নেতাকর্মী। বিএনপিকে ধ্বংস করাই সরকারের প্রধান উদ্দেশ্য বলেও অভিযোগ করেন তিনি।