কক্সবাজারে প্রধানমন্ত্রী, বিকেলে যোগ দেবেন জনসভায়

জেলা আওয়ামী লীগের জনসভা এবং বাংলাদেশ নৌ বাহিনী আয়োজিত আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করতে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

চার দিনব্যাপী আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ উদ্বোধন করবেন তিনি।

‘আন্তজার্তিক ফ্লিট রিভিউতে’ বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।

এরপর বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগ’ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেবেন। পাশাপাশি জনসভা থেকে তিনি প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আইকে