উগান্ডায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

২৯

আন্তর্জাতিক 84ডেস্ক : ধূমপান ও তামাক আইন কঠোর করেছে উগান্ডা। দেশটিতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

 

নতুন আইন অনুযায়ী, বারে, রেস্টুরেন্টে কিংবা হোটেলে ধূমপান করলে এখন থেকে দেশটিতে ৬০ মার্কিন ডলার জরিমানা অথবা সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

 

একই সঙ্গে ধূমপায়ীদের হাসপাতাল, স্কুল ও ট্যাক্সিস্ট্যান্ডের মতো জনসমাগম স্থল থেকে অন্ততপক্ষে ৫০ মিটার দূরে ধূমপান করতে হবে। খুচরা সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং ধূমপান সংক্রান্ত বিজ্ঞাপন ও ২১ বছরের নিচে কারো কাছে বিক্রি না করার বিষয়েও কঠোর ব্যবস্থার কথা বলে হয়েছে আইনে। এর আগে অনিয়মিত ধূমপায়ীদের কাছে খুচরা সিগারেট জনপ্রিয় ছিল।

 

নতুন আইনে ই-সিগারেটসহ জলপাইপ ও সিসায় ব্যবহৃত সুগন্ধি তামাক বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। রাজধানী কাম্পালার বিভিন্ন ক্লাবে এই জলপাইপ ও সিসা বেশ জনপ্রিয়।

 

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইনভঙ্গের দায়ে অনেক মানুষকে জেলে ঢোকানো তাদের উদ্দেশ্য নয়। মানুষকে প্রথমেই ধূমপান থেকে বিরত রাখাই এর লক্ষ্য।

 

কাম্পালা থেকে বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, নতুন এই আইনটি পুলিশ কীভাবে প্রয়োগ করবে তা এখনো পরিস্কার নয়।