‘আসলাম চৌধুরীকে দেখামাত্রই গ্রেপ্তার’

১১০

নিজস্ব9 প্রতিবেদক, চট্টগ্রাম : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দেখামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার। একই সঙ্গে তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে সিএমপিতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার এ কথা জানান।

 

পুলিশ কমিশনার বলেন, ‘আসলাম চৌধুরী যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই উদ্যোগের অংশ হিসেবে স্থল, নৌ ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাকে পেলেই গ্রেপ্তার করব।’

ভারতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে ‘সরকার উৎখাতের বৈঠকের’ অভিযোগে বিএনপির এই নেতাকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন সিএমপি কমিশনার।