মানুষ কি দেখে বোঝে না আমাদের মধ্যে সম্পর্ক নেই : শাকিব

১৮

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর মধ্যে সম্পর্কটা আগের মতো নেই- এমনটাই ইঙ্গিত দিলেন শাকিব।

জানালেন, তাদের বিচ্ছেদ না হলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর যেকোনো দিন বিবাহ বিচ্ছেদের সংবাদ আসতে পারে।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! এখন তা কি জনে জনে গিয়ে বুঝিয়ে আসতে হবে!’

সন্তানের (শেহজাদ খান বীর) প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।