স্ত্রীকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল আমিন

১৯

জাতীয় দলের পেসার আল আমিন তার স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন।

বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণে গত ২৫ আগস্ট তাকে তালাক দিয়েছেন বলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদালতে দেয়া লিখিত জবাবে জানান আল আমিন।

এছাড়াও তিনি মোহরানা ও খরপোষ দিতে রাজি আছেন। আর দুই সন্তানের খরচ তিনি নিয়মিত দিচ্ছেন বলেও উল্লেখ করেন।

আল আমিন বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে উপস্থিত হন। এর পর মামলার বিষয়ে ৭ পাতার একটি লিখিত জবাব দাখিল করেন। এ বিষয়ে পাঁচ দিন পর শুনানি হবে বলে জানান বাদীর আইনজীবী শামসুজ্জামান।

এর আগে স্ত্রী ইসরাত জাহাের দায়ের করা মামলায় ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।