বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

২০

রাজধানীতে বাসা থেকে ডেকে নিয়ে মো. শিপন (১৫) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বাধীন নামের আরেক যুবক।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর কাঁঠাল বাগানের মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

শিপন চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার বাজারগাঁও গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। সে গ্রিনরোড স্টাফ কোয়ার্টারে পরিবারের থাকত। দুই বোন, তিন ভাইয়ের মধ্যে সে ছিল চতুর্থ। শিপন ফ্রিজ মেরামতের কাজ শিখছিল।

শিপনের বাবা মজিবুর বলেন, ‘ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী স্বাধীন আমার ছেলেকে ছুরিকাঘাত করে কাঁঠাল বাগান বাজার মসজিদের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে প্রথমে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক ফেরদৌস আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।