স্পেনের জয়রথ থামালো সুইজারল্যান্ড

১৮

ঘরের মাটিতে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের তেতো স্বাদ পেল স্পেন। উয়েফা ন্যাশনস লিগে সুইজারল্যান্ডের কাছে এই হারে গ্রুপের শীর্ষস্থানও খোলা লুইস এনরিকের শিষ্যরা।

লিগ ‘এ’-তে গ্রুপ দুইয়ের এর ম্যাচে গতকাল রাতে সুইসদের কাছে ২-১ গোলে হেরে গেছে স্প্যানিশরা।
২১তম মিনিটে ম্যানুয়েল আকানজির গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর ৫৫তম মিনিটে জর্দি আলবার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু তিন মিনিট পরেই লক্ষ্যভেদ করে ফের সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। শেষ পর্যন্ত এই গোলটিই জয়সূচক সাব্যস্ত হয়।