ডিম আমদানি করব না : কৃষিমন্ত্রী 

২৪

দাম বাড়ায় একটু কষ্ট হলেও ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। দাম যা-ই বাড়ুক, দুই-তিন মাস পর তারা ডিম বেচতেই পারবে না। আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করব না।

মিয়নমারের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী ও আর্মড ফোর্সের যথেষ্ট সক্ষমতা রয়েছে। মিয়ানমারকে আমরা অবশ্যই মোকাবিলা করতে পারব। কিন্তু আমরা উন্নয়নের ধারায় থাকা দেশকে যুদ্ধ দিয়ে পিছিয়ে দিতে চাই না। আমরা যুদ্ধ চাই না।মিয়ানমার সরকারের সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ইনশাল্লাহ যুদ্ধ হবে না।