ক্যাচ ধরলেও আউট হলেন না, হয়ে গেল ছক্কা!

২১

সুপার ফোরের প্রথম ম্যাচ। টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলংকা।

শনিবার রাতে শুরু হওয়া ওই ম্যাচের তৃতীয় ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকালেন রহমানুল্লাহ গুরবাজ।

থিকসানার পরের বলেও ছক্কা হাঁকাতে চাইলেন। মারলেন সজোরে; কিন্তু গুনাথিলাকা ক্যাচ ধরে ফেললেন সীমানার ঠিক ভেতরে। সাথে সাথে আম্পায়ার আউট দিয়ে দিলেন। ব্যাটসম্যানও প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন।

ঠিক তখনই আরেক নাটক। দুই আম্পায়ার আলোচনা করলেন। গেলেন থার্ড আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার দেখলেন- গুনাথিলাকা ক্যাচ ঠিকই ধরেছেন, তবে ক্যাচ ধরার পর যে একটু পেছনে গেলেন তখনই তার পা লেগে যায় সীমানা দড়িতে।

ব্যাস, আউট হয়েও আউট হলেন না রহমানুল্লাহ গুরবাজ। উল্টো হয়ে গেল ছক্কা।