সিলেটে ২১ গাড়িকে জরিমানা, ২৫ হাইড্রলিক হর্ন জব্দ

২৭

গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও কালো ধোঁয়া বন্ধে একদিনের অভিযানে সিলেটে ২১টি গাড়ীকে জরিমানা ও ২৫টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সড়কে সোমবার (২২ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন ।

তিনি বলেন— ‘শব্দ দূষণ ও কালো ধোঁয়া বিরোধী এ অভিযানে ২১টি যানবাহনকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।’

গাড়িতে হাইড্রলিক হর্ন ব্যবহার ও কালো ধোঁয়া বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করেন জেলা আনসার ও ভিডিপির একদল সদস্য।