এবার কাঠমিস্ত্রির মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়েছে সহকর্মীরা

৩৬

নিজ3স্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানাধীন সাঁতারকুল এলাকায় কমপ্রেসার মেশিনের সাহায্যে এক কাঠমিস্ত্রির মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়েছে সহকর্মীরা।

 

এতে ঢাকা টিম্বার কমপ্লেক্সের কর্মী মোহাম্মদ আহসানের (২৫) পেট ফুলে গেছে। শনিবার সকালে এ ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানান, বেলা সাড়ে ১১টার দিকে আহসানকে হাসপাতালে আনা হয়েছে। তার পেট ফুলে গেছে। আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

 

ঢাকা টিম্বার কমপ্লেক্সের ম্যানেজার মো. জহির বলেন, শনিবার সকালে ইয়ার্কি করে সাদ্দাম, কামরুল ও আব্দুল আওয়াল মিলে আহসানের মলদ্বারে কাঠ পরিষ্কার করা কমপ্রেসার মেশিন দিয়ে হাওয়া দেয়। এতে তার পেট ফুলে যায় এবং চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়।

 

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল মন্ডল জানান, এ রকম একটা ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের থানায় ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।