আজ নয়, মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি

৩৬

আগস্ট মাস জুড়ে সারা দেশব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার টিসিবির ডিলাররা পণ্য বরাদ্দ পাবেন। আগামীকাল মঙ্গলবার সেটি বাণিজ্যমন্ত্রী উদ্বোধনের পর ক্রেতারা পণ্য পাবেন।

গত রোববার টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিম্ন আয়ের এককোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে।

তবে সোমবার সকালে টিসিবি জানায়, বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে মঙ্গলবার। আর এ কার্যক্রম উদ্বোধন করবেন মন্ত্রী।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।