পেছন থেকে গাড়ির ধাক্কা, বাইক আরোহী ২ ভাই নিহত

২২

মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাইক আরোহী চাচাতো দুই ভাই। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টার দি‌কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে জেলার ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় ট্রাকের ধাক্কায় সিএন‌জি চালিত অটোকিশার এক যাত্রী নিহত হ‌ন। আহত হন আরও একজন।

মির্জাপু‌রে নিহতরা হলেন না‌টো‌র জেলার হা‌ফিজুর (৩৫) ও তার চাচা‌তো ভাই আরিফুল ইসলাম (৩৬)।

গোড়াই হাইও‌য়ে পু‌লিশের উপপ‌রিদর্শক (এসআই) বেল্লাল হো‌সেন জানান, হা‌ফিজুর ও আরিফুল ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফির‌ছিলেন। পথে জামু‌র্কি এলাকায় পেছ‌ন থে‌কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থ‌লেই হা‌ফিজু‌রের মৃত‌্যু হয়। আর আহত আরিফুল মারা যান হাসপাতা‌লে।