বাংলাদেশ কমিউনিটি জার্নালিস্ট এসোসিয়েশন (বিসিজেএ) এর সাধারণ সভা অনুষ্ঠিত

৭৮

প্রিয়আলো11 ডেস্কঃ গত শুক্রবার বিকেল ৪টায় উলন-হাতিরঝিল সংলগ্ন বিসিজেএ’র  অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বর্তমান সভাপতি এইচ এম দুলালের সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠুর সঞ্চালনায় সভায় বিসিজেএ’র সভাপতি এইচ এম দুলাল তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মান বাড়ানোর বিকল্প নেই। তিনি তথ্য অধিকার আইনের আওতায় তথ্যপ্রাপ্তিতে সাংবাদিকদের সমস্যার কথা তুলে ধরেন।

 

তিনি আরো বলেন, “আমরা গণমাধ্যমে শৃঙ্খলা চাই, শৃঙ্খলিত গণমাধ্যম চাই না। গণমাধ্যমকর্মীরা প্রতিবাদী হবে, লড়াকু হবে, আপোসহীন হবে- এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু তা যদি গড্ডালিকা প্রবাহ হয় অথবা একটু নম্র করে বলতে গেলে বলতে হয়, দালালি বা ভাঁড়ামী হয় তাহলে সেটা কি গণমাধ্যমের পর্যায়ে পড়ে? হয়ত এটি ভাবার মত এখন কারো সময় নেই। তাই আজ একটি কথা বলতে বড়ই ইচ্ছা করছে, গণমাধ্যম হোক সবার জন্য। মূল্যায়ন হোক অভিজ্ঞতার। একই হাতে হাত রেখে কাজ করার সুযোগ হোক সবার”।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কণ্ঠের সিনিয়র ক্রাইম রিপোর্টার বিশিষ্ট কলামিস্ট এবং লেখিকা শরীফুন্নাহার, আমেরিকান নিউজ এজেন্সী ( এনা ) এর ঢাকা প্রতিনিধি বেলাল দেওয়ান, বিজয় টিভির প্রোগ্রাম পরিচালক এস রহমান রাসেল। এসময় বক্তব্য রাখেন বিসিজে’র সাংগঠনিক সম্পাদক এবং প্রিয়আলো’র বার্তা সম্পাদক মোঃ মোস্তফা কামাল।নতুন সহ সভাপতি হিসেবে রফিকুল ইসলাম সবুজ এবং এস রহমান রাসেল নির্বাচিত হন, প্রিয়আলো ডট কমের বার্তা সম্পাদক মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।সংগঠনের নতুন পদবী ” ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ” সম্পাদক হিসেবে নুরুল ইমরানের নাম ঘোষিত হয়।

 

উল্লেখ্য বিসিজেএ ২০০৮ সালের ২০ নভেম্বর যাত্রা শুরু করে। সংগঠনের সভাপতি এইচ এম দুলাল দেশ ও জাতির নিকট বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য বিসিজেএ’র সারাদেশের সংবাদ কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।