পদ্মায় ধানবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২

২৭

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট বরাবর পদ্মা নদীর মাঝে ঝড়ে পড়ে সাড়ে তিনশো মণ ধান নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সকাল ৬ টায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে মাওয়া থেকে শিবচরগামী ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, ট্রলারে ১৫ জন শ্রমিক ছিলো। এতে ১৫ জন শ্রমিকের মধ্যে ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ২ জন হচ্ছেন হেলাল (৩৮) ও কাজল (২৮)। মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ১৫ জনের মধ্যে ১৩ জন সাঁতরে আশেপাশের ট্রলারের মাধ্যমে উদ্ধার হয়েছে। বাকি ২ জনকে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে। তবে, ট্রলারটি এখনও উদ্ধার হয়নি।