স্বাধীনতা ও শান্তির প্রতীক নৌকাঃ হাসানাত আব্দুল্লাহ

৩৭

বরিশাল ব্যুরোঃস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ১৯৭০ সালে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করে দেশ স্বাধী4ন করেন। নৌকা বঙ্গবন্ধু ও ভাসানীর নৌকা। এ প্রতীক স্বাধীনতা ও শান্তির প্রতীক। এ সম্মান অক্ষুন্ন রাখার জন্য দলীয় নেত্রী শেখ হাসিনা নৌকা আপনাদের কাছে পাঠিয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার দশটি উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় নেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়পত্র ও প্রতীক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র সেরালস্থ বাসভবনে তার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, ভাইসচেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, খাঞ্জাপুর ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী নুর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, আওয়ামীলীগ ইতালী শাখার সাংগঠনিক সস্পাদক কামরুল ইসলাম দিলীপ প্রমুখ। শেষে চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ও প্রতীক বিতরণ করা হয়।