নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। তাদের মধ্যে তিনজন দমকলকর্মী ও দুজন পুলিশ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সানসেট পার্ক এলাকার বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে দুই শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির প্রতিটি তলায় আগুন ছড়িয়ে পড়েছিল। দমকলকর্মীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে জানালার শিকের পেছনে আটকে পড়া দুজনসহ চারজনকে উদ্ধার করেন।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আট প্রতিবেশী ঘরছাড়া হয়েছেন। আহত নয়জনের সবাই বেঁচে যাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি পাওয়া গেলেও আগুনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনবিসি নিউজ