ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ হতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন।