মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

এর আগে সন্ধ্যার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর (ডিবি) গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।