ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত

ঘরোয়া ক্রিকেটে মাঠে গড়াচ্ছে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি। যেখানে অংশ নেবে ৬ দল। ইতোমধ্যে ম্যানেজমেন্ট ড্রাফট থেকে নিজেদের হেড কোচ চূড়ান্ত করে ফেলেছে দলগুলো। যেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ সালাউদ্দিন-বাবুলদের বড় নাম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছিল ডি থ্রি ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফট।

যেখানে প্রথমে প্রধান কোচ বাছাই করার সুযোগ পায় ব্লু-স্টার। তারা দলে ভেড়ায় সোহেল ইসলামকে। এরপর সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় রাজিন সালেহকে। তৃতীয় ডাকে সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে দলে টেনেছে মিজানুর রহমান বাবুলকে।

পরবর্তীতে ফরচুন গ্রুপ দলে ভেড়ায় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্ট যুক্ত করে তালহা জুবায়েরকে। এ ছাড়া ওয়ালটন গ্রুপ নেয় আব্দুর রাজ্জাককে।

ডি থ্রি ট্রফিতে ৬ দলের আইকন ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।

মুশফিক সেভেন রিংস সিমেন্টের, মিরাজ ওয়ালটনের, হৃদয় ফরচুনের, মোসাদ্দেক একমির, সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন।