বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম।

রবিবার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে তাকে বদলিপূর্বক প্রেষণে এ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. মো. রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।