জামায়াত এমপির ভাইরাল ভিডিও আসল: রিউমর স্ক্যানার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

মঙ্গলবার (২১ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেজে তারা জানায়, ভাইরাল ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট ছড়ালেও অনুসন্ধানে কোনো অসামঞ্জস্য মেলেনি। ভিডিও ও অডিও পৃথকভাবে বিশ্লেষণ করে এটি আসল বলে নিশ্চিত হয়েছে তারা।

এর আগে ভিডিও ভাইরাল হলে জামায়াতের পক্ষ থেকে এটিকে ফেক ও এআই বলে দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্টচেকের পর জেলা জামায়াতের পক্ষ থেকে ওই নারীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছে।