জুলাইয়ের ৫৯ মামলায় শুধু প্রকৃত দোষীদের চার্জশিট দেবে ডিবি

জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেবে ডিবি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, বিপুল আসামি, তাদের অবস্থান ও ফরেনসিক তথ্য যাচাই করে ধাপে ধাপে তদন্ত চলছে।

তিনি বলেন, ‘আন্দোলনের প্রায় ৪০ জিবি ডাটা আছে। অত্যন্ত সিরিয়াসলি কাজ করছি। আইনের ভেতরে থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রতিবেদন দেব।’

মামলা বাণিজ্যের প্রশ্নে তিনি বলেন, ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেলে ১৫ দিন পর পর মামলা পর্যালোচনা হয়। ভিন্ন উদ্দেশ্যে করা মামলায় সায় দেওয়া হবে না। নিশ্চয়তা দিচ্ছি, সঠিক তদন্ত করে শুধু দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।