কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেশে ফিরলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৪ জুলাই কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে শোক জানাতে দোহায় যান স্পিকার। সেখানে আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

এসময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান এবং প্রয়াত আমিরের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।