বিশ্বকাপে ৫০ ক্লিনশিট, ইতিহাস গড়ল ব্রাজিল

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁয়েছে ব্রাজিল। প্রথম দল হিসেবে ৫০ ম্যাচে কোনো গোল হজম করেনি সেলেসাওরা।

গত পরশু (২৫ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে গোল না খাওয়ার ‘হাফ সেঞ্চুরি’ করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের পরেই আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জার্মানরা ৪১ ম্যাচে কোনো গোল খায়নি। ৩৭ ম্যাচে জাল সুরক্ষিত রেখে তিনে ইংল্যান্ড। টানা তিনবার বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি ৩২ ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি, অবস্থান চারে।

ব্রাজিলের গোলকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ৮টি করে ম্যাচে গোল খাননি এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল। বর্তমান গোলকিপার আলিসন বেকার ৭ ম্যাচে জাল অক্ষত রেখেছেন।

আগামী সোমবার (২৯ জুন) রাতে রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জাপানকে গোল করতে না দিলেই লিয়াও-তাফারেলকে ছুঁয়ে ফেলবেন আলিসন।

বিশ্বকাপে ব্রাজিলের পরিসংখ্যান

• ম্যাচ: ১১৭ • জয়: ৭৮ • ড্র: ২০ • হার: ১৯ • মোট গোল: ২৪৪ • মোট ক্লিনশিট: ৫০

সবচেয়ে বেশি ক্লিনশিট

• ব্রাজিল: ৫০ ম্যাচ • জার্মানি: ৪১ ম্যাচ • ইংল্যান্ড: ৩৭ ম্যাচ • ইতালি: ৩২ ম্যাচ