ইউক্রেনের প্রতি সমর্থন জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন ও বুশ

২০

ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। তারা শিকাগোর একটি ইউক্রেনিয়ান চার্চ পরিদর্শন করেছেন। সেইন্ট ভলোদিমির ও ওলহা ক্যাথোলিক চার্চ পরিদর্শনের সময় সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের হাতে ছিল নীল ও হলুদ ফিতায় জড়ানো সূর্যমুখী ফুলের তোড়া।

প্রসঙ্গত, ইউক্রেনের পতাকার রঙও নীল-হলুদ।

টুইটারে একটি পোস্টে বুশ লিখেছেন, স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।

একটি ভিডিও পোস্ট করে ক্লিনটন টুইটারে লিখেছেন, স্বাধীনতার জন্য এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।

সূত্র : এনবিসি শিকাগো