শবে বরাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার : র‍্যাব ডিজি

৩১

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বরে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বছিলার জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতি শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এক মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোষাকে র‍্যাবের পেট্রোল টিম নিয়োজিত থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড ঘটাতে না পারে।

অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।