২৭ জুলাইয়ের মধ্যে চালু হচ্ছে ঢাকা-নারিতা বিমান ফ্লাইট

আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই বিমানের ব্যবস্থাপনা ও প্রবাসীদের সুবিধা বৃদ্ধিতে কাজ করছে বর্তমান সরকার। জাপানের প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগায় আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, রাজনৈতিক কারণে ২০২৫ সালে লাভজনক এই রুটটি বন্ধ করা হয়েছিল।

আপাতত সপ্তাহে একটি ফ্লাইট চললেও পরবর্তীতে তা বাড়িয়ে তিনটি করা হবে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে জাপানের সাথে জুলাইয়ের মধ্যেই চুক্তি সম্পন্ন করার কথা জানান তিনি।