পুলিশের রেকার কিনতে দরপত্রের সময় অর্ধেক করল সরকার

জনস্বার্থে পুলিশের জন্য ৩০ টন ধারণক্ষমতার ভারী উদ্ধারকারী যান (রেকার) কিনতে দরপত্র জমার সময় ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করা হয়েছে।

বুধবার (৩ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে কমিটির ১৬তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে রেকারটি কেনা হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে পুলিশের অপারেশনাল কাজে এটি ব্যবহার করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় দরপত্রের সময় কমানোর সুপারিশ করা হয়েছে।