মুলাদীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ও তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত

হিজলা-মুলাদী (বরিশাল) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বরিশালের মুলাদী উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

 

এ উপলক্ষে উপজেলার কাজিরচর ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে এক আলোচনা সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মুলাদী উপজেলার তাঁতি দলের সভাপতি মো: সাখাওয়াত হোসেন পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র অন্যতম সদস্য এবং মুলাদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জনাব শিহাব উদ্দিন পেসকার। ​

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মনির হোসাইন, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতী দল, বরিশাল উত্তর জেলা। ​বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান খান, সদস্য, জাতীয়তাবাদী দল (বিএনপি), মুলাদী উপজেলা। মো: দেলোয়ার হোসেন পাটোয়ারী, আহবায়ক, কাজিরচর ইউনিয়ন বিএনপি ও সদস্য, মুলাদী উপজেলা বিএনপি। মো: নয়ন খান, সহ-সভাপতি, জাতীয়তাবাদী তাঁতী দল, মুলাদী উপজেলা। মো: মোবারক হোসেন খান, সহ-সভাপতি, জাতীয়তাবাদী তাঁতী দল, মুলাদী উপজেলা। মো: ইউসুফ আলী শিকদার, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী তাঁতী দল, মুলাদী উপজেলা। মো: ইয়ামীন মৃধা, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী তাঁতী দল, মুলাদী উপজেলা। এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুলাদী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা যুবদল নেতা মো: রোকনুজ্জামান রোকন।

 

​প্রধান অতিথির বক্তব্যে জনাব শিহাব উদ্দিন পেসকার বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করেই আমাদের পথ চলতে হবে।” তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল উত্তর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জনাব এস এম মনির হোসাইন এবং মুলাদী উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী শিকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদক ও উন্নয়নমুখী রাজনীতিতে তাঁতী সমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আগামী দিনে তাঁতী দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। ​সভাপতির সমাপনী বক্তব্যে জনাব মো: সাখাওয়াত হোসেন পলাশ বলেন, দলের যেকোনো সংকটে এবং রাজপথের আন্দোলনে মুলাদী উপজেলা তাঁতী দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

 

উপস্থিত অন্যান্য বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তাঁতী দলকে আরও শক্তিশালী করার এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ​উল্লেখ্য, এই কর্মী সভাকে কেন্দ্র করে কাজিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

 

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।,