শাশুড়ির ‘জাদুর তেল’-এই ক্যাটরিনার চুলের ঝলক, নেই পার্লারের ছোঁয়া

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঘন ও উজ্জ্বল চুল নিয়ে ফের আলোচনা নেট দুনিয়ায়। মা হওয়ার পর কিছুদিন আড়ালে থাকলেও সম্প্রতি স্বামী ভিকি কৌশল ও সন্তানের সঙ্গে পারিবারিক ছবি শেয়ার করেন তিনি। সেখানেই ভক্তদের নজর কাড়ে তার ঝলমলে চুল।

চুলের রহস্য জানতে চাইলে ক্যাটরিনা বলেন, দামি পার্লার ট্রিটমেন্ট নয় — শাশুড়ির হাতে তৈরি ঘরোয়া বিশেষ তেলই তার চুলের যত্নে বড় ভূমিকা রাখে। ২০২৪ সালের এক সাক্ষাৎকারে তিনি এই ঘরোয়া উপায়ের কথা জানান।

যেভাবে তৈরি হয় তেল

এই তেলে থাকে পেঁয়াজের রস, যা চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়। আছে ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, যা চুলের প্রাকৃতিক রং ধরে রাখে ও স্ক্যাল্পে পুষ্টি জোগায়। এছাড়া অ্যাভোকাডো মেশানো হয় রুক্ষতা দূর করতে ও স্ক্যাল্প আর্দ্র রাখতে। সব উপাদান একসঙ্গে লোহার পাত্রে হালকা আঁচে দীর্ঘ সময় ফুটিয়ে তেল তৈরি করা হয়। লোহার পাত্রে তৈরি হওয়ায় পুষ্টিগুণ আরও বাড়ে।

ক্যাটরিনা জানান, শুধু তেলের ওপর নির্ভর করেন না তিনি। সংবেদনশীল ত্বকের কারণে ভারী কেমিক্যাল প্রোডাক্ট বা বেশি মেকআপ এড়িয়ে চলেন। সাধারণ রুটিন মেনে চলেন, যা চুল ও ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।