ঈদুল আজহার ছুটি একদিন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

১৮৯

পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি দুই দিন থেকে কমিয়ে একদিন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্ন থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবার ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। তাই শুধু ২৮ মে ছুটি থাকবে।

গত বছরের ২৭ নভেম্বরের বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ২৬ ও ২৭ মে ছুটি ঘোষণা করা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই ছুটি বাতিল করে ২৬ ও ২৭ মে সাধারণ কর্মদিবস ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন সহকারী মুখ্যসচিব পিকে মিশ্র।

এর আগে তৃণমূল সরকারের আমলে কোরবানির ঈদে দুদিন ছুটি ছিল। বিধানসভায় ২০৭ আসন পেয়ে বিজেপি প্রথমবার রাজ্যে সরকার গঠন করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তৃণমূল পেয়েছে ৮০ আসন।

সূত্র: আনন্দবাজার