ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গায় আইজিপির তৎপরতা

২৮

ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পয়েন্ট পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (২৩ মে) সকালে বগুড়ার উদ্দেশে রওনা দিয়ে পথে কালিহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় মহাসড়কে যানবাহনের চাপ, ট্রাফিক পুলিশের তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন আইজিপি।

পরিদর্শন শেষে তিনি দায়িত্বরত কর্মকর্তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেন। একইসঙ্গে যাত্রী হয়রানি ও চাঁদাবাজি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

আইজিপির সঙ্গে ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, কালিহাতী সার্কেলের এএসপি মো. মঞ্জুরুল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।