ঈদে ট্রেনের ছাদে যাত্রা ঠেকাতে রেলের ৩ স্তরের নিরাপত্তা

৩৮

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।

শুক্রবার (২২ মে) সকালে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক কবির উদ্দিন জানান, ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল পর্যন্ত ১১টি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়েছে।

তিনি বলেন, সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ দাঁড়ানো টিকিট দেওয়া হচ্ছে। আসনসহ প্রায় ৪৫ হাজার টিকিট বিক্রি হচ্ছে। দাঁড়ানো টিকিট মিলিয়ে মোট ৭০ হাজার টিকিট ছাড়ার ব্যবস্থা আছে।

শনিবার (২৩ মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটারসহ মোট ৬৬ জোড়া ট্রেন চলবে।

রেলওয়ে জানিয়েছে, দালাল বা কালোবাজারির কাছ থেকে টিকিট না কিনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। ট্রেনের ছাদে ভ্রমণ পুরোপুরি বন্ধে তিন স্তরের নিরাপত্তা কার্যকর করা হয়েছে।