‘আনসার-ভিডিপিকে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে দেখতে চাই’ — প্রধানমন্ত্রী

২৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা আর কর্মদক্ষতা দিয়ে আনসার-ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও এই বাহিনীর সদস্যদের সাফল্য প্রশংসার দাবি রাখে।

তিনি আশা প্রকাশ করেন, আনসার-ভিডিপির সদস্যরা শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে। দক্ষতা উন্নয়নমূলক নানা কার্যক্রম বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম জোরদার করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।