গ্রামীণ ব্যাংকের সুদহার কেন কমানো হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

২৩

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কমানোর প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের জনস্বার্থ রিটের শুনানি শেষে এ রুল দেন।

রুলে গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের কাছ থেকে তফসিলি ব্যাংকের চেয়ে বেশি সুদ নেওয়া গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক এমডি ও বর্তমান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী ফাতেমা এস চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংকের সুদ ২০ শতাংশ বা তার বেশি। সুদহার তফসিলি ব্যাংকের সমান করতে রুল দিয়েছেন আদালত। চিঠি দিলেও গ্রামীণ ব্যাংক সুদের হার জানায়নি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে বলেছিল।