‘ঐতিহাসিক স্থাপত্য’ সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

২৪

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটগুলো ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নোটগুলোতে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই থাকবে। একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের সইসহ ইস্যু করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে।