শাহজালালে আজ থেকে যাত্রীরা পাবেন ফ্রি ওয়াই-ফাই

৪০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্যোগ বা জরুরি সময়েও টেলিকম সেবা যেন বন্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকতে হবে। সরকার দেশের প্রান্তিক মানুষের কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।

মন্ত্রী আরও জানান, ঢাকায় এআই-ভিত্তিক ক্যামেরা চালুর পর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আসতে শুরু করেছে।

ফকির মাহবুব আনাম বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে চায়নি। কিন্তু আন্তর্জাতিক বাজারের চাপে দাম সমন্বয় করতে হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) তিনি জানিয়েছিলেন, সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে এবং প্রত্যন্ত এলাকায় উচ্চগতির সংযোগ পৌঁছাতে সরকার কাজ করছে।