তবে কি দাম্পত্য জীবনের ইতি টানছেন মৌনী রায়?

১২

ছোটপর্দা থেকে বলিউড—দুই জায়গাতেই জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেন তিনি। বাঙালি ও মালায়ালি রীতিতে হওয়া সেই বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। তবে চার বছরের দাম্পত্যকে ঘিরে এখন শুরু হয়েছে নতুন জল্পনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই বদলে গেছে দুজনের সম্পর্কের চিত্র। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে খবর, একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন মৌনী ও সুরজ। শুধু তাই নয়, অভিনেত্রীর পাতায় আর দেখা যাচ্ছে না স্বামীর কোনো ছবিও।

এই ঘটনাতেই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। একসময় যেখানে দুজনের ভালোবাসার নানা মুহূর্তে ভরা ছিল সামাজিক মাধ্যম, এখন সেখানে সুরজের কোনো উপস্থিতি নেই বললেই চলে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি মৌনী বা সুরজ—কেউই। তাই পুরো বিষয়টি এখনও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

অনেকেই মনে করছেন, ব্যক্তিগত কারণেও তারকারা অনেক সময় ছবি সরিয়ে ফেলেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সম্পর্ক ভাঙার খবর নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবু মৌনী রায়ের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে ভক্তদের কৌতূহল দিন দিন বাড়ছেই। এখন সবার নজর অভিনেত্রী কবে এই বিষয়ে মুখ খোলেন।