ভারতে বিশেষ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদল

ভারত সরকারের আয়োজনে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে ৩-৯ মে ভারত সফর করেছে বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদল। সফর শেষে রোববার (১০ মে) ঢাকায় ভারতীয় হাই কমিশন তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে।

সোমবার (১১ মে) এক বার্তায় ভারতীয় হাই কমিশন জানায়, ডেপুটি হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়ে প্রতিনিধিদলটির সফর পর্যালোচনা করেন। প্রতিনিধিদলে ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যরা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়াবলি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকরা।

নয়াদিল্লি ও মুম্বাই সফরকালে প্রতিনিধিদলটি জ্যেষ্ঠ সরকারি নেতা, চিন্তাবিদ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়িক চেম্বার ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এ সফর ভারত ও বাংলাদেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি ও বিনিময় কার্যক্রমের দীর্ঘদিনের ঐতিহ্যের একটি অংশ। এর লক্ষ্য দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা।