এসএসসির নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৮৯৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৯ জন

৩১

এসএসসি ও সমমানের নবম দিনের পরীক্ষায় সারাদেশে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৯ জনকে।

রোববার (১০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা হয়েছে।

মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছে ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।

বোর্ডভিত্তিক অনুপস্থিতি: ঢাকা বোর্ডে ৩ হাজার ৫০১, কুমিল্লায় ১ হাজার ৩০৬, যশোরে ১ হাজার ৬২৮, রাজশাহীতে ১ হাজার ৯৬৮, চট্টগ্রামে ১ হাজার ২১৩, বরিশালে ১ হাজার ৩৫৯, দিনাজপুরে ১ হাজার ৩৬৩, ময়মনসিংহে ৯৭৭ ও সিলেটে ৭৯৮ জন।

সবচেয়ে বেশি অনুপস্থিত মাদ্রাসা বোর্ডে। এ বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৭৯৭ জন, যা ৫ দশমিক ৪১ শতাংশ। কারিগরি বোর্ডে অনুপস্থিত ৩ হাজার ৯৮৮ জন, ৩ দশমিক ২২ শতাংশ।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হওয়া ৯ জনের মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে রয়েছে। আজ কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি।