স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, বিকেলে ১০০ প্রার্থীর নাম ঘোষণা

১৫২

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি।

রোববার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হবে।

শনিবার রাতে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এ তথ্য জানান। পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ ও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা।