২০২৬-এ প্রাপ্তির মিছিলে ববিতা, এবার পাচ্ছেন ‘মা পদক’

৩১

২০২৬ সালটা ববিতার জন্য যেন পুরস্কারের বছর। একুশে পদক, ‘হুস হু’ পুরস্কারের পর ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে পাচ্ছেন ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননা।

এরই মধ্যে নতুন সুখবর দিলেন অভিনেত্রী। আগামী ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর ‘মা পদক ২০২৬’ পাচ্ছেন তিনি। রাজধানীর এক হোটেলে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ববিতা বলেন, ‘চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় আর ছেলে অনিককে মানুষ করার স্বীকৃতি হিসেবে মা পদক পাচ্ছি, এটা অন্যরকম ভালো লাগা।’

সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’ আয়োজিত এ সম্মাননা এবার পাচ্ছেন ২০ জন গর্বিত মা। সংস্কৃতি থেকে ৬ জন, সাংবাদিকতা থেকে ২ জন এবং ব্যাংক, আইন, বিমানবাহিনী, চিকিৎসাসহ বিভিন্ন পেশা থেকে ১২ জন মাকে এই পদক দেওয়া হবে।