ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু আজ বিকেলে

৩৬

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল আসার পর আজ বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে পুরোদমে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি)) পিএলসি।

উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ খান জানান, ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছেছে। বিকাল ৫টার পর পরিশোধন কার্যক্রম শুরু হবে। প্রথমদিকে দৈনিক সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারিগরি সমন্বয়ের কারণে শুরুতে উৎপাদন কম রাখা হবে। পরে ধাপে ধাপে বাড়ানো হবে।

কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করা এমটি নাইনেমিয়া জাহাজে ১ লাখ ৯৪ মেট্রিক টন তেল রয়েছে বলে জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন চালানো হবে।

ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, বর্তমান মজুত দিয়ে ২০ থেকে ২৫ দিন কার্যক্রম চলবে। পরবর্তী চালান ২০ মে’র পর আসার সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১২ মে’র মধ্যে লোডিং হলে সরবরাহ স্বাভাবিক থাকবে।