বগুড়ার বাইতুর রহমান জামে মসজিদ উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ, কাজ করবে এলজিইডি

২৮

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দিছে সরকার।

সোমবার (৪ মে) বরাদ্দের কথা জানাইছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কাজ করবে এলজিইডি।

চারদলীয় জোট সরকারের আমলে এই মসজিদের নির্মাণ শুরু হইছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে। ওয়ান-ইলেভেনের পর আর কাজ আগায় নাই। আওয়ামী লীগ আমলেও নির্মাণ শেষ হয় নাই। মুসল্লিরা এতদিন অসম্পূর্ণ ভবনেই নামাজ পড়তেছিল।

গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে গিয়া মসজিদের বেহাল দশা দেইখা দ্রুত উন্নয়নের নির্দেশ দেন। সেই নির্দেশের ১৩ দিনের মাথায় আজ ২৫ কোটি টাকা বরাদ্দ হইলো। এখন পরিচালনা কমিটি মসজিদটারে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ শুরু করবে।